ঈদের আগে মার্চ মাসের বেতন পাচ্ছেন না বেসরকারি শিক্ষকরা

ঈদের আগে মার্চ মাসের বেতন থেকে বঞ্চিত হচ্ছেন বেসরকারি শিক্ষকরা

ছবি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)
ছবি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চলতি মার্চ মাসের বেতন-ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (১৫ মার্চ) অর্থ বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঈদের আগে বেতন পাওয়ার আশা হারাতে বসেছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (প্রশাসন) মো. শাহজাহান জানিয়েছেন,

“ইএফটি (EFT) পদ্ধতিতে বেতন প্রদানের নতুন ব্যবস্থা চালু হওয়ায় কিছু কারিগরি জটিলতা দেখা দিয়েছে।
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও এই জটিলতার কারণে কিছু বিলম্ব হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়া সম্ভব হবে না।
তবে ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস খুব শিগগিরই ছাড় করা হবে।”

অন্যদিকে, মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল এখনো ফেব্রুয়ারি মাসের বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি,
ফলে চলতি সপ্তাহেও শিক্ষকরা আগের মাসের বেতন না পাওয়ার আশঙ্কা করছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন, অর্থ শাখা, মাউশির অর্থ ও ক্রয় বিভাগ এবং ইএমআইএস সেল–এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট শাখা) লিউজা-উল-জান্নাহ বলেন,

“শিক্ষক-কর্মচারীদের বেতন বা উৎসব ভাতা ছাড়ের কোনো প্রস্তাব আমরা এখনো পাইনি।
প্রস্তাব পাওয়ার পর অনুমোদন দিতে সাধারণত এক থেকে দুই দিন সময় লাগে।


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post