শিক্ষক-কর্মকর্তাদের সুখবর: সরকারি প্রশিক্ষণ ভাতা বেড়েছে — জেনে নিন নতুন হার

শিক্ষক-কর্মকর্তাদের জন্য সুখবর: প্রশিক্ষণ ভাতা বৃদ্ধি

“মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নতুন প্রশিক্ষণ ভাতা সংক্রান্ত নির্দেশনা”
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE), তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত।



সরকারি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ফাইন্যান্স ও প্রকিউরমেন্ট শাখা থেকে সোমবার এ বিষয়ে একটি চিঠি সব দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের ১৮ সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী নতুন ভাতার হার কার্যকর হবে। পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত প্রশিক্ষণ কোর্সগুলোর প্রশিক্ষণার্থীরা এই সুবিধা পাবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী —

৯ম গ্রেড ও তার নিচের পদমর্যাদার কর্মচারীরা কেন্দ্রে প্রশিক্ষণকালীন দৈনিক ৮০০ টাকা এবং মাঠ পর্যায়ে ১,০০০ টাকা পাবেন।

১০ম গ্রেড ও তার নিচের পদমর্যাদার কর্মচারীদের কেন্দ্রে অবস্থানকালে ৬০০ টাকা, আর মাঠ সংযুক্ত অবস্থায় ৭০০ টাকা প্রদান করা হবে।


তবে শর্ত হিসেবে বলা হয়েছে—

এ খরচ সংশ্লিষ্ট খাতের বরাদ্দকৃত অর্থের মধ্যেই নির্বাহ করতে হবে, অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

নিজস্ব Resource ceiling এর মধ্যেই ব্যয় সম্পন্ন করতে হবে।

কোনো অনিয়ম ধরা পড়লে দায়ভার বিল পরিশোধকারী কর্তৃপক্ষের ওপর বর্তাবে।


শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশনা বাস্তবায়নের জন্য অধীনস্থ সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post